কেরানীগঞ্জে হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি’র শিশু দিবস পালন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যাগে জাতীর জনকের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস কেক কেটে পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ১৭মার্চ বৃহস্পতিবার সকালে বেসরকারি এ সেবা সংগঠনটি তাদের দক্ষিণ কেরাণীগঞ্জস্থ আগানগরের মালোপাড়াস্থ কার্যালয়ে উপস্থিত শিশু শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে আনন্দ আয়োজনে জাতীর জনকের ১০২তম  জন্মোৎসব পালন করেন। এসময় তারা জাতীর জনকের জীবনাদর্শের নানা দিকতুলে ধরে শিশুদের সাথে আলোচনা করেন।

কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি’র নির্বাহী কর্মকর্তা সৈয়দা শামি সুলতানার নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আগানগর ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি আফরোজা বেগম, চঞ্চলা বর্মন, বীণা রাজবংশী, মুক্তিশীলসহ উপস্থিত শিশু শিক্ষার্থীদের অভিভাবকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *