কেরানীগঞ্জে জাতীয় শিশু দিবসে আগানগরে আনন্দ র‌্যালি

নিজস্ব প্রতিবেদক : জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়ন পরিষদ। দিবসটি পালন উপলক্ষে ১৭ মার্চ বৃহস্পতিবার সকালে পথশিশুদের সমন্বয়ে এক আনন্দ র‌্যালির আয়োজন করা হয়। আগানগর ইউপি চেয়ারম্যান হাজী মো. জাহাঙ্গীর শাহ খুশীর নেতৃত্বে আগানগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স থেকে বের হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ইউয়ন পরিষদ ভবনের সামনে এসে শেষ হয়।

আগানগর ইউপি সদস্য মো. শাহিন, হাজী মো. রাসেল, দেলোয়ার হোসেন দিলু, আব্দুর রাজ্জাক রুবেল, আহসান হাবিব তুহিন, মহিলা ইউপি সদস্য আনোয়ারা বেগম, ফারজানা বেগম চাদনী, তাহমিনা আক্তার ও ইউডিসি শামিমাসহ আগানগরের বিভিন্ন এলাকার অন্ত:ত অর্ধশত পথশিশু এবং তাদের শিক্ষক প্রিয়সী এ র‌্যালিতে অংশ নেয়।

পরে আগানগর ইউনিয়ন পরিষদ ভবনে এক শিশু চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে এসব পথশিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে কেক কেটে আনন্দ আয়োজনে জাতীর জনকের ১০২তম জন্মোৎসব পালন করেন আগানগর ইউনিয়ন পরিষদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *