নবাবগঞ্জে সালমান এফ রহমান এমপিকে গণসংবর্ধনার প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক : ‘জয়বাংলা’ জাতীয় শ্লোগানের প্রস্তাবক, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানকে গণসংবর্ধনার প্রস্তুতি সভা করেছে ঢাকার নবাবগঞ্জে উপজেলা আওয়ামীলীগ।

আগামী ২৪ মার্চ নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য এ গণসংবর্ধণার অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় আলোচনা ও মতবিনিময় সভা করা হয়েছে। আব্দুল ওয়াছেক মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মোল্লা, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জমান তরুণ, মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সোহেল, ঢাকা জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক  লাবণ্য ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ড. সাফিল উদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, ডা. মো. বাবুল মিয়া, প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *