দোহারে বসতবাড়িতে চুরি : স্বর্ণ, নগদ অর্থসহ মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া গাংপাড় এলাকায় জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক আবু বকর সিদ্দিক জানান, চাকরির সুবাদে পরিবারসহ বেশিরভাগ সময় ঢাকায় থাকেন তিনি। বাড়িতে কেউ না থাকায় সোমবার রাতে সুযোগ বুঝে জানালার গ্রিল কেটে চোরেরা তিনটি রুমে প্রবেশ করে। পরে ঘরে থাকা তিন ভরি স্বর্ণ, নগদ ২০ হাজার টাকা, বিদেশী শো-পিস, কোকারীজ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে মঙ্গলবার সকালে তিনি বাড়িতে এসে দোহার থানায় একটি অভিযোগ করেন।
এবিষয়ে দোহার থানার এসআই মো. শফিউল্লাহ জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার বিষয়ে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *