এক দিনে “১কোটি ডোজ”টিকা প্রদান করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান করলেন-সিংগাইর থানা পু‌লিশ

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে:করোনা মহামারী প্রতিরোধের লক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ২৬ ফেব্রুয়ারি সারা দেশে ”একদিনে ১কোটি ডোজ” টিকা প্রদান সাফল্যের সহিত সম্পন্ন হওয়ায় মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম-বার এর দিক-নির্দেশনায় মানিকগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সিংগাইর থানার অফিসার ইনচার্জের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিন্দন ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করেন। শনিবার(২৬ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে সিংগাইর থানা চত্বরে অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহা.রেজাউল হক। অন্যন্যদের মধ্যে ছিলেন-ইন্সপেক্টর(তদন্ত) শেখ মোহাম্মদ আবু হানিফ,সিংগাইর পৌরসভার মেয়র আবু নাঈম মো.বাশার,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ারা খাতুন, সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খান,যুগ্ন সম্পাদক মো.শহিদুর রহমান শহিদ ও মো.সায়েদুল ইসলাম,সাংগঠনিক মো.ওবায়দুল হকসহ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে রাত অধ্যবধি পর্যন্ত এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *