দোহারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুত্বর আহত শামীম পত্তনদার (১৬) নামে এক কিশোর মারা গেছেন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। শামীম দোহার উপজেলার আন্তার চক এলাকার মোঃ ইয়ার আলী ছেলে। গত ১০ দিন আগে তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করা হয়।

স্থানীয়রা জানান, ১৫ ফ্রেব্রুয়ারি উপজেলার নুরুল্লাহপুর বার্ষিক ওরসের বাঁশ নাচানোকে কেন্দ্র করে কার্তিকপুর এলাকার সোহরারের ছেলে মো. আলীর (২০) সাথে কথা কাটাকাটি হয় শামীমের। পরের দিন শামীম ওরসের মেলা থেকে সন্ধ্যার পর বাড়িতে যাওয়ার সময় মেলার গেটের সামনে প্রতিপক্ষ আলী ও রাতুলের নেত্বত্বে ১০/১২ জনের একটি কিশোর গ্যাং ছুরি দিয়ে একাধিকবার আঘাত করে পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় শামীমকে দোহার উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ১০ দিন হাসপাতালের আই,সি,ইউতে চিকিৎসাধীন থাকায় অবস্থায় শনিবার দুপুর ১টার দিকে মৃত্যু হয়।

এ ঘটনায় দোহার থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *