নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় নতুন ইউএনও হিসেবে নিয়োগ পেয়েছেন টাংগাইলের কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম সাকীব। তিনি ৩৩ তম বিসিএস ক্যাডার। তিনি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট এএইচসি উচ্চ বিদ্যালয় থেকে ২০০৫ সালে এসএসসি, ২০০৭ সালে সরকারি মুজিব কলেজ থেকে এইচএসসি, ২০১২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ২০১৩ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
বর্তমান দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ মাহমুদ নাঈম আগামী সপ্তাহ পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট অফিস। তাকে পরিসংখ্যান অধিদপ্তরে বদলী করা হয়েছে।
