কোভিট-১৯ টিকা গ্রহণকারীদের মাঝে চাদর বিতরণ করলেন- ওসি

মো. রকিবুল হাসান বিশ্বাস : মানিকগঞ্জের সিংগাইরে হ্যালোবাইক, অটোবাইক, রিকসা ও ভ্যানচালক কর্মজীবি বয়স্করা কোভিট-১৯ টিকা ইতিমধ্য যারা সম্পূর্ণ করেছেন তাদের মাঝে চাদর বিতরণ করেছেন সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা। আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টা দিকে থানা চত্বর থেকে এ চাদর বিতরণ কার্যক্রম শুরু করেন।

এ সময় উপস্থিত ছিলেন- সিংগাইর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মোহাম্মদ আবু হানিফ ও জেলা পরিষদ সদস্য কোহিনুর ইসলাম সানিসহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন- জনগণকে টিকা নেয়ার ব্যাপারে উদ্বুদ্ধকরণে লক্ষ্য এ চাদর বিতরণ করা হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *