দোহারে ২শ’ লিটার তৈল চুরি

নিজস্ব প্রতি‌বেদক: ঢাকার দোহার উপজেলার ছন্দু মিয়ার বাজার (দোহার বাজার) এর শেখ এন্টারপ্রাইজ থেকে ২শ’লিটার তৈল চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ
সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত ২ টা ৫৮ মিনিটে লাল ও সবুজ রঙ্গের একটি পিকআপ প্রতিষ্ঠানের সামনে এসে অব¯’ান করে। পরে। একে একে চারজন পিকআপ থেকে নেমে ২শ’ লিটারের একটি ড্রাম ভর্তি তৈল নিয়ে পালিয়ে যায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩২ হাজার টাকা। প্রতিষ্ঠানের মালিক মো.জালাল জানান, সকালে এসে তেলের ড্রাম না দেখে দোকানে ভেতরে থাকা সিসিটিভি ফুটেজ বের করে চুরির বিষয়টি নিশ্চিত হন। এবিষয়ে থানায় অভিযোগ করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *