দোহারে এশিয়ান টিভির ৯ম বর্ষপূর্তি পালন

নিজস্ব প্রতিবেদক : “নয় পেরিয়ে ১০ এ এশিয়ান টেলিভিশন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় ব্যাতিক্রমী আয়োজনে এশিয়ান টিভি’র ১০ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এশিয়ান টেলিভিশনের দশম বর্ষপূর্তি উপলক্ষ্যে ইটভাটায় বসবাস করা সুকিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য স্থাপিত “বর্ণমালা বিদ্যালয়” ভাওয়ালিয়া (নবাবগঞ্জ) শাখার ৬০ শিক্ষার্থীদের শীতের পোশাক ‘উপহার’ প্রদান করা হয়।

পরে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে কেক কাঁটা হয়। এমন ভিন্ন আয়োজনে খুশি হয় শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

এসময় উপস্থিত ছিলেন, দোহার- নবাবগঞ্জ উপজেলার এশিয়ান টিভির প্রতিনিধি আবু নাঈম মোহাম্মদ তাইমিয়া, মুহাম্মদ শাহ্ আলম, সোহাগ হোসাঈন আব্দুল হান্নান, মোঃ মোয়াজ, মোঃ ফয়সালসহ বর্ণমালা বিদ্যালয়ের শিক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *