দোহারে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় সরকারের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় নয়াবাড়ি ইউনিয়নের মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) নয়াবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসময় আরও ৮০টি দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহম্মেদ হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ নাঈম। এসময় নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের সকল মেম্বারগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *