সিংগাইরে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ৭ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করেছেন সিপিসি-৩ র‌্যাব-৪ মানিকগঞ্জ। বুধবার বিকালে সিংগাইর উপজেলার চারিগ্রাম এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি হলেন- উপজেলার দক্ষিণ চারিগ্রাম এলাকার মোহাম্মদ. আলী হোসেনের পুত্র আমিনুল ইসলাম (২৬)।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার, লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মাদক কারবারির শ্বয়ন কক্ষের খাটের নিচ থেকে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আমিনুলকে আটক করেন। পরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করেন বলে জানা যায়।

বিষয়টি কোম্পানি কমান্ডার, লে:কমান্ডার আরিফ হোসেন নিশ্চিত করে বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *