নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী উঠানবৈঠক করেছেন সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মো. নাসির উদ্দিন। বুধবার (২৪ নভেম্বর) বিকেলে সুতারপাড়া এলাকায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে উঠানবৈঠকে বিভিন্ন প্রতিশ্রুতির কথা তুলে ধরেন নাসির উদ্দিন। নির্বাচনে জয়ী হতে পারলে এলাকার উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।
মো. ইদ্রিস খানের সভাপতিত্বে ও এমারত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. কাইয়ুম, আলাউদ্দিন বিশ্বাস, মনির হোসেন, দোহার পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
