দোহারের জয়পাড়া হাটে অভিযান, ১৮ জনকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারের সাপ্তাহিক হাটে অভিযান চালিয়ে ১৮ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ এ অভিযান পরিচালনা করেন।

বৃহস্পতিবার জয়পাড়ায় সাপ্তাহিক হাট হওয়ায় জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই চলছিল বেচাকেনা। দুপুরে জয়পাড়া হাটে অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ১০ জন ব্যবসায়ী ও ৮জন ক্রেতাসহ মোট ১৮ জনকে জরিমানা করেন এএফএম ফিরোজ মাহমুদ। এসময় হাট বন্ধ করে দেয়া হয়।

অভিযানের সহযোগিতা করেন সেনাবাহিনী, বিজিবি ও দোহার থানা পুলিশের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *