নিজস্ব প্রতিনিধি : স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ’র নির্দেশে, স্বাস্থ্য সচেতনতায় ঢাকার নবাবগঞ্জে মাস্ক বিতরণ করেছেন নেতাকর্মীরা। বৃস্পতিবার (৫ আগষ্ট) দুপুরে উপজেলা সদরে তারা এ কর্মসূচি পালন করেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শশাঙ্কভূষণ পাল চৌধুরী, সদস্য মহন্ত কুমার হালদার, ঢাকা জেলা দক্ষিণ তাঁতীলীগের সাধারণ সম্পাদক মসফিকুর রহমান পলাশ, নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. পলাশ চৌধুরী, সহ-সভাপতি দেবদুলাল হাজরা, সাধারণ সম্পাদক দিলীপ কুমার মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক মুরাদ খান, সাংগঠনিক সম্পাদক মো. পলাশ প্রমুখ।
