সিংগাইরে কেক কাটার মধ্যদিয়ে শেখ কামালের ৭২তম জন্মদিন পালিত

সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিংগাইর উপজেলার ক্রীড়া সংস্থার আয়োজনে কেক কাটা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ আগষ্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কেক কাটার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল কোচ মো. সোহরাব হোসেন, ক্রিকেট কোচ আল-মামুন, বাংলাদেশ ক্রিকেট টিম অর্নুধ্ব-১৯ দলের খেলোয়ার আইচ মোল্লা, পৌর আ’লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুল আজিজ মোল্লা, যুগ্ম সম্পাদক মো. শহিদুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. জসিমউদ্দিন খান, যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর যুবলীগের সহ-সভাপতি মো. ফারুক হোসেন ও এস কে মানিক, পৌর ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সেতু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *