নওগাঁ জেলা প্রতিনিধি : মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আব্দুল মতিন (৫২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াই টায় মৃত্যু বরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রজিউন)।
মরহুম আব্দুল মতিন উপজেলার সফাপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামের মৃত গিয়াস উদ্দীন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর অকাল মৃত্যুতে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আমিনুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকলে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন
