দোহারে গুড নেইবারস্ বাংলাদেশ এর উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক: সংকটে নেতৃত্বদাতা, ভবিষ্যতের রুপদর্শী শিক্ষক, এই স্লোগানে ঢাকার দোহারে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠণ ‘গুড নেইবারস্ বাংলাদেশ’।
মঙ্গলবার দুপুরে উপজেলার ইকরাশি এলাকায় সংগঠণের কার্যালয় প্রাঙ্গণে ১৫টি সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন শিক্ষকদের নিয়ে দিবসটি পালন করা হয়। এসময় কোভিড-১৯ এ শিক্ষক ও ছাত্রছাত্রীদের করনীয় বিষয়ে আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি একলাল উদ্দিন আহমেদ,জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুল খালেক,ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর-এ আলম সিদ্দিক,কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম,সংগঠণের প্রকল্প ব্যবস্থাপক বিপুল রেমা,সহ-ব্যবস্থাপক শান্ত চিরান,সিনিয়র অফিসার রিফাত আল-মাহমুদ, সংগঠণের স্বাস্থ্য কর্মকর্তা বিদ্যুত চন্দ্র নাথ, সোশ্যাল এন্টারপ্রাইজ কর্মকর্তা আরিফুল ইসলাম সহ অন্যান্য সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *