নওগাঁ জেলা প্রতিনিধি : ‘নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনে জন্ম ও মৃত্যু নিবন্ধন” এই প্রতিপাদ্যের আলোকে নওগাঁর মহাদেবপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০২০ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০২০ উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবিব ভোদন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু ও রাবেয়া রহমান পলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুলতান হোসেন, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু, রাইগাঁ ইউপি চেয়ারম্যান মো. মনজুর আলম মঞ্জু, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান মিঞা, সফাপুর ইউপি চেয়ারম্যান মো. শামসুল আলম বাচ্চু, উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যন মোঃ আবিদ হোসেন সরকার প্রমুখ। আলোচনা সভায় সকল ইউনিয়ন পরিষদের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সভায় ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়।
