প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার সুতারপাড়া হলের বাজারে উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক সফিউদ্দিন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও দেশের করোনা পরিস্থিতি থেকে মুক্তির জন্য দোয়া করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো.জহিরুল হক সুমন, আওয়ামী লীগ নেতা হাসেম গাজী, পৌরসভা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক আব্দুস সালাম,যুগ্ম আহবায়ক মো.ফিরোজ আলম, উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক আশ্রাফ হোসেন, রেজাউল করিম, মেহেদী হাসানসহ সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *