প্রধানমন্ত্রীর জন্মদিনে স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক. প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে ঢাকার দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার জয়পাড়া আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য কামনা ও দেশের করোনা পরিস্থিতি থেকে মুক্তির জন্য দোয়া করা হয়। এছাড়া শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে নিতে একসাথে কাজ করার অঙ্গিকার করেন বক্তারা।


উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাবিবুর রহমান বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম রাকিব, সদস্য আব্দুল কুদ্দস, উপজেলা সেস্বচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রায়হান বেপারী,মিজান চোকদার, নজরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, আফতাব লালন, তাতী লীগের সিনিয়ির সহ-সভাপতি মো.জামাল উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা হান্নান চোকদার, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আব্দুল কুদ্দুস চোকদার সহ ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্চাসেবক লীগের অন্যান্য নেতা কর্মীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *