নবাবগঞ্জে দলিল লেখক ফজলুর রহমান স্মরণে সমিতির দোয়া মাহ্ফিল

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে উপজেলা দলিল লেখক ও ষ্ট্যাম্প ভেন্ডার সমিতির আয়োজনে প্রবীন দলিল লেখক মরহুম ফজলুর রহমান স্মরণে মিলাদ ও দোয়া মাহ্ফিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় দলিল লেখক কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় মরহুম ফজলুর রহমানের বড় ছেলে ডা. রফিকুল ইসলাম মরহুমের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আমার বাবা একজন দলিল লেখক ছিলেন এ পেশাটা খুবই মহৎ পেশা। আজকে বাবার কারণে আমি একজন চিকিৎসক হয়েছি। আপনাদের দোয়ার আয়োজনে থাকতে পেরে খুব ভাল লেগেছে সবাই আমার বাবার ভুলত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
অনুষ্ঠনে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ দলিল লেখক ও ষ্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি মো. সোহরাব হোসেন সরকার সহসভাপতি মো. মনির হোসেন, মো. শাওকাত আলী, সাধারণ সম্পাদক মো.মোনায়েম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক দুলাল সিদ্ধা, সাবেক সভাপতি খালেদ খান, সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। উল্লেখ্য ফজলুর রহমান ৯ সেপ্টেম্বর বুধবার ভোর রাতে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *