নবাবগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের কালীগঙ্গা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভাঙন কবলিত অর্ধশতাধিক পরিবারে ২৫ কেজি করে চাল, আলু, পিয়াজ, তেল, লবন বিতরণ করা হয়। শুক্রবার দুপুরে ইউনিয়নের মেলেং এলাকায় এ ত্রাণ বিতরণ অনুষ্ঠান করা হয়।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে নির্মল রঞ্জন গুহ বলেন, আমি জননেত্রী শেখ হাসিনার কর্মী। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। একজন স্বেচ্ছাসেবক হিসেবে দল ও দেশের জন্য কাজ করছি। তাইতো জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবকলীগ দুর্যোগ কবলিত সময়ে দেশবাসীর পাশে দাড়িয়েছে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে গরিব মানুষ ভালো থাকেন। লক্ষ্য রাখতে হবে। আমাদের কাজ ও ব্যবহারে যেন কোন বদনাম না হয়। তাহলে সকল অর্জন ম্লান হয়ে যাবে।
তিনি বলেন, শেখ হাসিনা সরকার টেকসই উন্নয়নে বিশ্বাস করে। অন্যান্য সরকারের আমলের মতো প্রতি বছর একই রাস্তার কাজ করতে হয় না। তার উদাহরণ স্বরুপ আমাদের এলাকার উন্নয়ন প্রকল্প গুলোতে দেখেছি। তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন, যারা এতো বছর দেশ শাসন করেছেন তারা কোথায় আজ। দেশের এ দুঃসময়ে তাদের মানুষের পাশে থাকার কথা ছিল। কিন্তু তাদের কাউকে কি আপানারা দেখেছেন?
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলিপ মন্ডলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা রাহুল দাস, এড. শাহিনুর ইসলাম, মীর্জা মোর্শেদ, এড. গোপাল সরকার, ঢাকা জেলা দক্ষিণের মাহাবুব বেপারী, আশরাফ আলী, অতুল সরকার জুয়েল, মনির হোসেন জিয়া, এস এম করিম, আজহার আহমেদ বাবুল, আওয়ামীলীগ নেতা বসির আহমেদ, নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পলাশ চৌধুরী, শেখ সুজন বাবু, সেলিম খান, দোহার উপজেলার আনোয়ার চোকদার,বিশাল আহম্মেদ মারুফ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *