নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শুক্রবার দিনব্যাপী এসএসসি ৯৪ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান র্যালি , কেক কাটা, মধ্যাহ্ন ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সংগঠনের নিজস্ব ওয়েবসাইট উদ্বোধনের মধ্যে দিয়ে সমাপ্ত হয়েছে।
উপজেলার কলাপকোপা ইউনিয়নে অবস্থিত ওয়ান্ডেরেলা বিনোদন পার্কে এ অনুষ্ঠানের সূচনা করেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সংগঠনের প্রধান সমন্বয়কারী তাবির হোসেন পাভেল। এসময় তিনি বলেন, সারাদেশে ৯৪ ব্যাচের এসএসসি পরিক্ষার্থীদের নিয়ে আমাদের এই সংগঠনের পথচলা । আল্লাহ তালার মেহেরবানীতে আগামী দিনে আরো ব্যাপকভাবে বৃহত্তম পরিসরে আমাদের এই অনুষ্ঠান হবে।
দুপুরে ৯৪ ব্যাচের সকল বন্ধুদের সংক্ষিপ্ত পরিচিতি পর্ব ও মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়। মধ্যাহ্ন ভোজ শেষে বিকাল ৪ টা ৩০ মিনিটে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, রুপম রহমান, মহোসিন হাসান লিটু, জাহিদ হায়দার উজ্জল, আশিকুজ্জামান হিরন, শামীমূল আহাদ রনকসহ প্রমূখ।
