নওগাঁর নওহাটা মোড়ে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

মো.আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর নওহাটা মোড়ে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত পাবলিক বিশ্ববিদ্যালয়টি নওগাঁর নওহাটা মোড়ে স্থাপনের দাবিতে মানববন্ধন করেন নওহাটামোড় এলাকার সর্বস্তরের জনগণ।
এলাকাবাসী, হেল্পলাইন এবং হ্যালো নওগাঁর আয়োজনে ১১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাকালব্যাপী এ মানববন্ধনে আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক মনির হোসেনের সভাপতিত্বে নওহাটা মোড়ে স্থাপনের বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে বক্তব্য রাখেন, ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রীরাম প্রসাদ ভদ্র, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র শিবু, ভীমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ময়েজ উদ্দীন, ভীমপুর ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু, ভীমপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. আতাউর রহমান, রেড ফ্রাইডের চেয়ারম্যান মো. শাহিনুর আলম শাহীন,সময় টিভির জেলা প্রতিনিধি এম আর রকি, বলিহার ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আবু নাসের আহমেদ,আশ্রয় এনজিওর এলাকা সমন্বয়কারী রাশেদ আলী প্রমূখ।
বক্তারা তাদের বক্তৃতায় নওহাটামোড়ে বিশ্ববিদ্যালয় স্থাপন করা প্রয়োজনীয়তা উল্লেখ করে তারা বলেন, নওহাটা মোড়ের পার্শ্বে এক ফসলা বেশ কিছু সরকারি খাস জমিসহ ওই এলাকায় মোট ১১ শ ৫০ বিঘা (প্রায় ৩শ ৮৩ একর) জমি আছে। এই জমিগুলো সরকার নিজের হেফাজতে নিয়ে এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করলে সরকারের রাজস্ব খাত থেকে জমি অধিগ্রহণের খরচ অনেকাংশেই কমে যাবে। তাই মানববন্ধনে উপস্থিত সকলে নওহাটা মোড়ে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য যথাযথকর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। মানববন্ধনের শুরুতে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আশ্রয় এর উদ্যোগে ২শতাধিক মাস্ক বিতরণ করা হয়।
বদলগাছী মহিলা কলেজের প্রভাষক মো. ফরহাদ হোসেনের সঞ্চলনায় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, মামুনুর রশিদ, এস. এম হাসান আলী, রাসেল বারিক, আবুবক্কর সিদ্দিক, আসাদুল ইসলাম, সবুজ হোসেন, লিটন সরদার, মতিউর রহমান, এনামুল হক, পিন্টু রহমান, আতিকুর রহমান, মাহবুব হোসেন, মৃণাল ঘোষ, গণেশ চন্দ্র মন্ডল, রাকিব, সুরুজ আলীসহ আয়োজক সংগঠনের সকল সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *