দোহারে রাস্তার বেহালদশা,ভাঙ্গনরোধে বাধ দিচ্ছে এলাকাবাসী

মো.কামাল হোসেন: ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের চর কুসুমহাটি গ্রাম। গ্রামটির সামনে দিয়েই বয়ে গেছে কার্তিকপুর খাল। খালের সম্মুখে রয়েছে গ্রাম থেকে বের হওয়ার একমাত্র রাস্তা। এ রাস্তাটি দিয়ে প্রতিদিন যাতায়াত করে শত শত মানু্ষ। কার্তিকপুর বাজার,জয়পাড়া সহ বিভিন্ন স্থানে যাতায়াত করার জন্য এখানকার মানু্ষ ব্যবহার করে এ রাস্তাটি। জীবিকার প্রয়োজনে এ রাস্তাটি দিয়েই রিকশা কিংবা ইজিবাইক নিয়ে বের হয় মাহমুদপুরের চর কুসুমহাটি গ্রামের বাসিন্দারা।

কয়েকদিনের টানা বর্ষণ আর বন্যার কারনে রাস্তাটির অর্ধেকের ও বেশি অংশ চলে গেছে নদী গর্ভে। এ এলাকার বাসিন্দারা বন্যার আগে জনপ্রতিনিধিদের কাছে বার বার গেলেও মেরামত করাতে পারেনি রাস্তটি। শুধু আশ্বাস পেয়েই ফিরে আসতে হয়েছে তাদের।

স্থানীয় বাসিন্দা আব্দুল বারেক নববাংলা কে জানান,” এ রাস্তাটির অবস্থা আগে থেকেই খারাপ। বন্যার কারনে আরো খারাপ হচ্ছে। আর কয়েকদিন পর আমরা বাড়ী থেকে বের হতে পারব না। ”

আ.মজিদ নামের এক ব্যাবসায়ী জানান,” আমরা এ রাস্তা দিয়ে প্রতিদিন বাজারে যায়। রাস্তাটি ঠিক করছিলো না মেম্বর চেয়ারম্যানরা। তাই আমাদের এলাকার যুবকরা মিলে রাস্তাটি ঠিক করতেছে।”

রাস্তাটি মেরামতে অংশ নেওয়া এক যুবক জানান, “জনপ্রতিনিধিদের কাছে রাস্তাটি মেরামতের জন্য অনেক ঘুরছি।। তারা রাস্তাটি ঠিক করে দিতে পারে নাই। তাই বাধ্য হয়েই আমরা রাস্তার ভাঙ্গন রোধে, জনগনের স্বার্থে রাস্তাটি ঠিক করছি।
“নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামিলীগ নেতা বলেন, ” আপনি এ এলাকার সবকটি রাস্তা ঘুড়ে দেখুন। একটি রাস্তাও ভালো নেই। এসময় বন্যা পরবর্ী সময়ে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানান এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *