জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা। মঙ্গলবার জেলা প্রশাসক ও শিক্ষক, শিক্ষিকা, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা, কর্মচারী বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মাদ ফেরদৌস খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০১৭ সালের ৫ই মার্চ দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে যোগ দেন আফরোজা আক্তার রিবা। দোহার উপজেলায় প্রথম কোনো নারী কর্মকর্তা এই পদে যোগদান করেছিলেন।
আরও দেখুন ঢাকা জেলার শ্রেষ্ঠ ইউএনও আফরোজা আক্তার রিবাDay: ডিসেম্বর ২৫, ২০১৯
দোহারে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ
ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদারের নিজ বাড়িতে প্রায় পাঁচ শতাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।
আরও দেখুন দোহারে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণঢাকার দোহার ও নবাবগঞ্জে শান্তিপূর্ণ ভাবে বড়দিন পালিত
ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের বড়োদিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টা থেকে তাদের ধর্মীয় উপাসনালয় গির্জায় গির্জায় নারী পুরুষ শিশুসহ সব বয়সের মানুষ বিশেষ প্রার্থনার জন্য হাজির হয়ে প্রভু যীশুর কাছে ধ্যানমগ্ন হয়ে প্রার্থনা নিবেদন করেণ। সকাল ১০টা পর্যন্ত তাদের খ্রিষ্টযোগ চলে। এ সময় মহান যীশুর কল্যাণের বাণী আলোচনা হয়।
আরও দেখুন ঢাকার দোহার ও নবাবগঞ্জে শান্তিপূর্ণ ভাবে বড়দিন পালিতদোহারে শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়ের প্রথম বছরের ফলাফল প্রকাশ
ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর আশ্রয়ন প্রকল্পে অবস্থিত শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়ের প্রথম বছরের ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৪ ডিসেম্বর) ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র সহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও দেখুন দোহারে শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়ের প্রথম বছরের ফলাফল প্রকাশঢাকার দোহারে শীতবস্ত্র বিতরণ
ঢাকার দোহারের আশ্রয়ন প্রকল্পের শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপির সহযোগিতায় সোমবার (২৪ ডিসেম্বর) দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র শীতার্ত পরিবারগুলোর হাতে কম্বল তুলে দেন।
আরও দেখুন ঢাকার দোহারে শীতবস্ত্র বিতরণ