ঢাকার দোহারে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারের আশ্রয়ন প্রকল্পের শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপির সহযোগিতায় সোমবার (২৪ ডিসেম্বর) দোহার উপজেলা নির্বাহী  কর্মকর্তা আফরোজা আক্তার রিবা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র শীতার্ত পরিবারগুলোর হাতে কম্বল তুলে দেন।

আশ্রয়ন প্রকল্পে পুনর্বাসিত ভূমিহীন ছিন্নমূল পরিবারগুলো কম্বল পেয়ে স্থানীয় সংসদ সদস্য সালমান এফ রহমান ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *