জয়পাড়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শান্তকে গণসংবর্ধনা

তানজিম ইসলাম: দোহার উপজেলার ঔতিহ্যবাহী জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্তকে গণসংবর্ধনা দিয়েছে কাঠালীঘাটা গ্রামবাসী। মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
জার্মান আওয়ামীলীগের আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়ার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানের উদ্ভোধক ছিলেন ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ। জয়পাড়া কলেজের অধক্ষ্য সিদ্দিকুর রহমান, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, রাইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান বেপারী, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন আজাদ, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আলমাস উদ্দিন, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, জয়নাল আবেদীন, দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাজীব শরীফ, দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আমিনুল ইসলাম ,সাধারণ সম্পাদক উদয় চোকদার, সাংগঠনিক সম্পাদক হাবিব শিকদার, দপ্তর সম্পাদক তোফাজ্জাল শেখ, পৌর সভা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ নিজাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম, জয়পাড়া কলেজ ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদার , সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক শিহাব-উর-রহমান শিকদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *