রুম্পার মৃত্যুর কূলকিনারা করতে পারছে না পুলিশ

সিদ্ধেশ্বরীতে গভীর রাতে সড়কে মৃত অবস্থায় উদ্ধার হওয়া স্টামফোর্ড ইউনিভার্সিটির ছাত্রী রুবাইয়াত শারমিনের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। লাশ উদ্ধারের পর পেরিয়ে গেছে ছয়…

আরও দেখুন রুম্পার মৃত্যুর কূলকিনারা করতে পারছে না পুলিশ

গজারিয়ায় ৬০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরায় অভিযান চালিয়ে ৬০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শনিবার বিকাল পৌনে ৪টায় ওই অভিযান চালানো হয়।…

আরও দেখুন গজারিয়ায় ৬০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

দ্বিতীয় জয় পেল চট্টগ্রাম

শুভসূচনা এনে দেন আবিস্কা ফার্নান্দো। মাঝপথে দারুণ খেলেন চ্যাডউইক ওয়ালটন। শেষদিকে দুর্দান্ত ফিনিশিং টাচ দিলেন ইমরুল কায়েস। তাতে রংপুর রেঞ্জার্সকে ৬ উইকেটে হারাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।…

আরও দেখুন দ্বিতীয় জয় পেল চট্টগ্রাম

অস্ত্র ও গুলিসহ সাভারে ইউপি সদস্য আটক

ঢাকার সাভারে অস্ত্র ও গুলিসহ আবু তালেব(৪৫) নামের ইউপি সদস্যকে আটক করছে র‌্যাব। তিনি কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য। শুক্রবার রাতে কাউন্দিয়া ইউনিয়নের সাদারবাড়ি…

আরও দেখুন অস্ত্র ও গুলিসহ সাভারে ইউপি সদস্য আটক

গত বছরের ন্যায় এবারও বিশ্বের ১ শ ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা

ক্ষমতাধর এক শ নারীর তালিকা গত বৃহস্পতিবার প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ফোর্বস সাময়িকী। এ বছরেও তালিকায় আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে বিশ্বের ২৯ তম ক্ষমতাধর নারী তিনি। তালিকাটিতে টানা নবমবারের মতো শীর্ষে রয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল।
শেখ হাসিনা গত বছরের তালিকায় ছিলেন ২৬ তম। সেই হিসাবে এবার তিন ধাপ পিছিয়েছেন তিনি। ২০১৭ সালে তাঁর অবস্থান ছিল ৩০ তম।
ব্যবসা, মানবসেবা, গণমাধ্যম ও রাজনীতিতে যেসব নারী নেতৃস্থানীয় ভূমিকা রেখেছেন, সেসব কীর্তিময়ীকে নিয়ে তৈরি করা হয়েছে এই তালিকা। ক্ষমতাধর এই শত নারীর তালিকা প্রসঙ্গে ফোর্বস-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ময়রা ফোর্বস বলেছেন, এ বছর বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী নারীদের তালিকায় যাঁরা স্থান পেয়েছেন, তাঁরা একেকজন উদ্ভাবক ও অন্যদের জন্য অনুপ্রেরণাদায়ী। তাঁরা প্রচলিত ক্ষমতাকাঠামোকে পুনরায় সংজ্ঞায়িত করতে বিশ্বমঞ্চে নেতৃত্ব দিয়ে চলেছেন।
ফোর্বস-এর প্রতিবেদনে শেখ হাসিনা সম্পর্কে বলা হয়েছে, তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। তিনি টানা তৃতীয়বার এবং সব মিলিয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। দেশে দৃঢ়ভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।

আরও দেখুন গত বছরের ন্যায় এবারও বিশ্বের ১ শ ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা

এটা ভুল, আমি নতুন প্রজন্মের নই: কারিনা কাপুর

বলিউডে দুই দশক ধরে সাফল্যের সঙ্গে পদচারণার পরও কারিনা কাপুরকে এখনো অনেকে নতুন প্রজন্মের অভিনেত্রী মনে করেন। এটা নিয়ে দারুণ ক্ষুব্ধ তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, নতুনদের সঙ্গে আমার তুলনা কেন? এটা ভুল, আমি এই প্রজন্মের অংশ নই। আমি দুই দশক ধরে অভিনয় করছি।

আরও দেখুন এটা ভুল, আমি নতুন প্রজন্মের নই: কারিনা কাপুর

ভেদাভেদ ভুলে সালমান এফ রহমানের নেতৃত্বে দোহারের উন্নয়নে কাজ করে যেতে হবে-নির্মল রঞ্জন গুহ

সকল ভেদাভেদ ভুলে (ঢাকা-১) আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের নেতৃত্বে দোহার-নবাবগঞ্জের উন্নয়নে কাজ করে যেতে সকল নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।
তার নিজ এলাকা ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নে গণ-সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শুক্রবার বিকেলে ধুয়াইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা দেন নয়াবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

আরও দেখুন ভেদাভেদ ভুলে সালমান এফ রহমানের নেতৃত্বে দোহারের উন্নয়নে কাজ করে যেতে হবে-নির্মল রঞ্জন গুহ

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। বিনম্র শ্রদ্ধায় জাতি আজ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের রাজাকার আল-বদর, আল-শামস বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।


আরও দেখুন আজ শহীদ বুদ্ধিজীবী দিবস