ভেদাভেদ ভুলে সালমান এফ রহমানের নেতৃত্বে দোহারের উন্নয়নে কাজ করে যেতে হবে-নির্মল রঞ্জন গুহ

নিজস্ব প্রতিবেদক: সকল ভেদাভেদ ভুলে (ঢাকা-১) আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের নেতৃত্বে দোহার-নবাবগঞ্জের উন্নয়নে কাজ করে যেতে সকল নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।
তার নিজ এলাকা ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনয়নে গণ-সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শুক্রবার বিকেলে ধুয়াইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা দেন নয়াবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণ।


অনুষ্ঠানে নির্মল রঞ্জন গুহ তার বক্তব্যে বলেন, দোহারের উন্নয়নের সার্থে সবাইকে একসাথে কাজ করে যেতে হবে। দোহার-নবাবগঞ্জের সাংসদ সালমান এফ রহমান যে স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন তার স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলের ভূমিকা রাখতে হবে।
এছাড়া তিনি আরো বলেন, কোনো মাদক ও চাঁদাবাজের জায়গা সেস্বচ্ছাসেবক লীগে হবে না তাই কেই যদি এসব কাজের সাথে জরিত থেকে থাকেন আজ থেকে সংশোধন হয়ে জান।
ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমান কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদার, সাধারন সম্পাদক হাবিবুর রহমান বেপারী, ইতালি আওয়ামী লীগের সভাপতি হাসান ইকবাল, গীতিকার সুরকার হাসান মতিউর রহমান, তৈয়বুর রহমান তরুনসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *