ঢাকার নবাবগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা

“সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে” প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শোভাযাত্রাটি উপজেলা ফটক থেকে বের হয়ে কেন্দ্রীয় শহিদ মিনার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে ফিরে এসে শেষ হয়। পরে পরিষদের সভা কক্ষে সেমিনার করা হয়। নবাবগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজন করেন।

আরও দেখুন ঢাকার নবাবগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা

‘তুমি কুৎসিত’ শুনে আসা মেয়েটি আজ মিস ইউনিভার্স!

দক্ষিণ আফ্রিকার জোজিবিনি তুনজির গায়ের রং কালো। চুল দেখলে আর দশজন নারীর মতো মনেই হয় না। এসব কারণে তাকে ‘কুৎসিত’ বলতো তার দেশের একাংশ। সেই জোজিবিনি সৌন্দর্যের সংজ্ঞা পাল্টে আজ মিস ইউনিভার্স-২০১৯ সালের খেতাব জিতে নিয়েছেন। সুন্দরী প্রতিযোগিতার বিশ্ব আসরে আসার পর তুনজি একাধিকবার তার সেই পুরোনো দিনের বঞ্চনার কথা বলেছেন। রবিবার (৮ ডিসেম্বর) রাতে খেতাব জয়ের পরও বললেন, ‘আমি এমন একটি বিশ্বে বেড়ে উঠেছি, যেখানে আমা’র মতো মেয়েদের চামড়ার রং এবং চুলের কারণে সুন্দরীদের কাতারে ফেলা হয় না। কেউ কেউ তো কুৎসিতও বলে। আমি মনে করি আজ থেকেই এটা থামানোর সময়।’

আরও দেখুন ‘তুমি কুৎসিত’ শুনে আসা মেয়েটি আজ মিস ইউনিভার্স!

ঢাকা জেলা সৈনিক লীগের সভাপতি মসফিক ও সম্পাদক সুমন

ঢাকা জেলা দক্ষিণ বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটিতে আবারও সভাপতি পদে মসফিক আহমেদ ও সাধারণ সম্পাদক পদে শেখ সুমনের নাম ঘোষণা করা হয়েছে। গত সোমবার কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুনুর রশিদ সিআইপি ও সাধারন সম্পাদক জি এইচ এম কাজল ঢাকা জেলা দক্ষিণের ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটির নাম ঘোষনা করেন। আগামীতে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আরও দায়িত্ব নিয়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন পূনরায় নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা।

আরও দেখুন ঢাকা জেলা সৈনিক লীগের সভাপতি মসফিক ও সম্পাদক সুমন

৫ কন্যার ৪ জনই শারীরিক প্রতিবন্ধী, অসহায় বৃদ্ধ বাবা

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের চৌরঙ্গীপাড় গ্রামে এক দরিদ্র পরিবারের ৫ কন্যা সন্তানের মধ্যে ৪ জনই শারীরিক প্রতিবন্ধী হওয়ায় পরিবারটি মানবেতর জীবনযাপন করছে।

আরও দেখুন ৫ কন্যার ৪ জনই শারীরিক প্রতিবন্ধী, অসহায় বৃদ্ধ বাবা

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন

কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় আগুন লাগার ঘটনায় এ পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- ইমরান, বাবুল, রায়হান, খালেক, সালাউদ্দিন, সুজন, জিনারুল ইসলাম, আলম ও জাকির হোসেন। ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন (আরএস) ডা. আরিফুল ইসলাম নবীন জানান, বুধবার রাত

আরও দেখুন কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন