‘তুমি কুৎসিত’ শুনে আসা মেয়েটি আজ মিস ইউনিভার্স!

দক্ষিণ আফ্রিকার জোজিবিনি তুনজির গায়ের রং কালো। চুল দেখলে আর দশজন নারীর মতো মনেই হয় না। এসব কারণে তাকে ‘কুৎসিত’ বলতো তার দেশের একাংশ। সেই জোজিবিনি সৌন্দর্যের সংজ্ঞা পাল্টে আজ মিস ইউনিভার্স-২০১৯ সালের খেতাব জিতে নিয়েছেন। সুন্দরী প্রতিযোগিতার বিশ্ব আসরে আসার পর তুনজি একাধিকবার তার সেই পুরোনো দিনের বঞ্চনার কথা বলেছেন। রবিবার (৮ ডিসেম্বর) রাতে খেতাব জয়ের পরও বললেন, ‘আমি এমন একটি বিশ্বে বেড়ে উঠেছি, যেখানে আমা’র মতো মেয়েদের চামড়ার রং এবং চুলের কারণে সুন্দরীদের কাতারে ফেলা হয় না। কেউ কেউ তো কুৎসিতও বলে। আমি মনে করি আজ থেকেই এটা থামানোর সময়।’

মিস সাউথ আফ্রিকা নিজের দেশের প্রতিযোগিতায় ফাইনাল স্পিচে বলেছিলেন, ‘আমি আমা’র প্রকৃত চুল নিয়ে এই প্রতিযোগিতায় এসেছি কারণ আমা’র বিশ্বা’স, নিজের স্বচ্ছ উপস্থাপন যেকোনো আকৃতিতেই হতে পারে। আমা’র জেতার মধ্য দিয়ে আমি বিশ্বা’স করি একজন হলেও অনুপ্রাণিত হবে যেন নিজের পরিচিতির সাথে কখনো কেউ কম্প্রোমাইজ না করে। আমাদের আরো বেশি এমন প্রতিযোগিতায় এগিয়ে আসতে হবে যেখানে আমাদের মনে হয় আম’রা এই জায়গার জন্য নই অথবা আম’রা এখানে কিছুই করতে পারব না। কিন্তু সত্যি হলো এই জায়গাটা আমাদের ও।’ যারা চেহারা নিয়ে হতাশায় ভোগেন তাদের প্রতিও বার্তা দিয়েছেন সত্যিকারের এই সুন্দরী, ‘বাচ্চাদের বলব আমা’র দিকে তাকাও। আমা’র মুখ দেখ। আমাতে খুঁজে নাও তোমাকে।’ এদিন রাতে আটলান্টায় ২০১৮ সালের মিস ইউনিভার্স ফিলিপাইনের ক্যাটরিওনা গ্রে তুনজির মাথায় মুকুট পরিয়ে দেন। এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন মিস পুয়ের্তোরিকো ম্যাডিসিন অ্যান্ডারসন এবং দ্বিতীয় রানার আপ মিস মেক্সিকো সোফিয়া আরাগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *