নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ১০ বছরে পদার্পন করবে নবাবগঞ্জ রোইং ক্লাব। ২০১৬ সালের ৫ই জুলাই নৌকা বাইচ ঐতিহ্য টিকিয়ে রাখতে মো. রাশিম প্রতিষ্ঠা করেন নবাবগঞ্জ রোইং ক্লাব । ২০১৮ সালের ২১শে জানুয়ারি ক্লাবটি বাংলাদেশ রোইং ফেডারেশনের এফিলিয়েশন সনদ পায়। সংগঠনটির নিবন্ধন নম্বর-১৩৫। এরই মধ্যে ক্লাবের খেলোয়ারদের ঐকান্তিক প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিক নৌকা বাইচে অংশ গ্রহণ করে পদক অর্জন করেছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্লাবটির সাধারণ সম্পাদক মো. রাশিম খেলোয়ার, ক্লাব কর্মকর্তা ও দর্শকদের শুভেচ্ছা জানিয়েছেন।
২০২১ সালের ২৫শে ফেব্রুয়ারি এই ক্লাবের সাধারণ সম্পাদক মো. রাশিম বাংলাদেশ রোইং ফেডারেশনের কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হন। চলতি বছরের ২৮শে মে ফেডারেশনের এডহক কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২০২২ সালের ৩০শে মার্চ হাতিরঝিলে অনুষ্ঠিত আন্তর্জাতিক নৌকা বাইচে আন্তর্জাতিক ও জাতীয় দুই ইভেন্টেই অংশ গ্রহণ করে। আন্তর্জাতিক ইভেন্টে বাংলাদেশের পক্ষে সাদা দল হিসেবে অংশ গ্রহণ করে তৃতীয় স্থান পদক অর্জন করেন। একইভাবে জাতীয় ইভেন্টেও তৃতীয়স্থান অর্জন করে নবাবগঞ্জ রোইং ক্লাব
