নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ঢাকা জেলা দক্ষিণ শাখা ছাত্রদলের নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন ফরম বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ প্রাঙ্গণে এ ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবদুস সালাম, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সহ-সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, আবদুল ওয়াহেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, মহসিন হাসান লিটু, মহসিন আহমেদ তুষার। সাবেক ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর, দোহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূইয়া, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি -সভাপতি হাবিবুর রহমান ঠান্ডু, নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ইশতিয়াক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন খান, দোহার উপজেলা ছাত্রদলের সভাপতি সেলিম ওসমান, দোহার পৌরসভা ছাত্রদলের সভাপতি মো. শফিক মোল্লা, জয়পাড়া কলেজ ছাত্রদলের সভাপতি সৌমিক ভূইয়া, সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মেহেদী হাসান তপু, সাবেক সাবেক সাধারণ সম্পাদক মনির ইকবাল প্রমুখ
