শোকার্ত হারুন মাস্টারের পরিবারের পাশে মেহেনাজ মান্নান

নিজস্ব প্রতিবেদক:  সন্ত্রাসীদের গুলিতে নিহত বিএনপি নেতা হারুন মাস্টারের পরিবারের সাথে দেখা করেছেন সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের মেয়ে মেহেনাজ মান্নান। শুক্রবার সকালে ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রা এলাকায় হারুন মাস্টারের শোকার্ত পরিবারের সাথে দেখা করে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
এসময় মেহেনাজ বলেন, বিএনপির সুসময়ে এসে একজন বর্ষিয়ান নেতাকে খুন হতে হলো এই ঘটনাটি মেনে নেওয়া যায় না। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেও দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। পওে তিনি থনায় এসে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতাওে দাবি জানান তিনি।
একই দিন মেহেনাজ মান্নান সাবেক দোহার পৌর সভার মেয়র আব্দুর রহিম, সাবেক জয়পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিনের পরিবারের সাথে দেখা করেন। বিকালে কবর জিয়ারত কওে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
দিনব্যাপী এই অনুষ্ঠানে দোহার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খন্দকার শাহিন মাহমুদ, গালিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তপন মোল্লা, নয়নশ্রী ইউনিয়ন পরিষদেও সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান খান পান্নু, কেন্দ্রীয়   স্বেচ্ছাসেবকদলের সহ-সাধারণ সম্পাদক রফিক ইসলাম, ঢাকা জেলা কৃষকদলের সাবেক সভাপতি আব্দুর রশিদ, নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই হারেস মাদবর, দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আওয়াল আকন্দ, দোহার উপজেলা যুবদলের সাবেক সভাপতি মিঠু বেপারি, ঢাকা জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক রাকিবুজ্জামান রাকিব, নারিশা ইউনিয়ন বিএনপি নেতা হারুন অর রশিদ, নবাবগঞ্জ উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি তুষার প্রমুখ।
উল্লেখ্য হারুন-অর রশীদ মাস্টারকে গত বুধবার সকালে গুলি করে  হত্যা করা হয়। সকাল ৬টার দিকে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে হাটতে গেলে গুলি করে তাকে হত্যা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *