নাজমুল হোসেন অন্তর: আপনারা কেউ সংখ্যলঘু না, আপনাদের বিপদে আপদে আমি আপনাদের পাশে আছি বলে প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনে বিএনপির সম্ভব্য প্রার্থী খন্দকার আবু আশফাক। আজ শুক্রবার বিকালে উপজেলার শোল্লা ইউনিয়নে হিন্দু ধর্মাবলম্বীদের দুটি লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আশফাক বলেন, অনেকেই বলে হিন্দুরা ধানের শীষে ভোট দেয় না, এটা সম্পূর্ণ ভুল। আমি বিশ্বাস করে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা ধানের শীষে ভোট দেয়। আমি আশা করবো তারা তাদের এই ধারাবাহিকতা বজায় রাখবে।
লীলা কৃতন অনুষ্ঠানে, ঢাকা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিতাই চাঁদ তালুকদার, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম, বিএনপি নেতা লেলিন আহমেদ রাসেল, যন্ত্রাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেন্টু মোল্লা, কাজী মনিরুজ্জামান পবন সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
