কেরানীগঞ্জে ঢাকা- ৩ আসনে ধানের শীষের প্রচারনায় গয়েশ্বর চন্দ্র রায়

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জে ঢাকা-৩ আসনে উপজেলা দক্ষিণ শাখা বিএনপির উদ্যোগে শুক্রবার বিকেলে ধানের শীষের নির্বাচনী প্রচারনা বের করা হয়। এই প্রচারনায় নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

এই প্রচারণায় অংশ অংশ নেয় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ দক্ষিণ শাখার বিএনপির সভাপতি এ্যাডভোকেট নিপুন রায়, কেরানীগঞ্জ দক্ষিণ শাখার বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, বিএনপি নেতা ওমর শাহনেওয়াজ, জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকারম হোসেন সাজ্জাদ,সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন, মোঃ আজাদ হোসেন, আগানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আরশাদ রহমান সপু,সাধারণ সম্পাদক আসাদ খান ,ইমান আলী মাস্তানসহ অন্যান্যরা ।

প্রচারনাটি জিনজিরা বিএনপি অফিস থেকে শুরু হয়ে জনি টাওয়ার কদমতলী ইবনেসিনা বাবু বাজার ব্র্রীজ ঘাট হয়ে হাসনাবাদ মাজারে গিয়ে সমাপ্ত হয়। এসয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় রাস্তার দুপাশে অবস্থানরত লোকজনকে দু হাত নাড়িয়ে অভিবাদন জানিয়ে ধানের শীর্ষে ভোট দেওয়ার আহবায়ন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *