নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান বলেছেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য নাম। আর বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠন। বাংলাদেশ আওয়ামীলীগে সাম্প্রদায়িকতার স্থান নেই। তাইতো এদেশের সংখ্যালঘু সম্প্রদায় মানবতার নেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগে আস্থা রাখেন।
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের টিকরপুর চক এলাকায় হিন্দু ধর্মাবলম্বিদের শ্রী শ্রী হরিকালী পূজা ও অষ্টকালীন লীলা কীর্তনের বিশেষ মহতী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুশীল কুমার সরকার। ধর্ম বিষয়ক আলোচনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিতাই চাঁদ তালুকদার, এফসিএ।
বিশেষ অতিথি ছিলেন সমাজকর্মী বীর মুক্তিযোদ্ধা মাসুদ খান মজলিশ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ দারু, আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবেদ হোসেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ইতালী প্রবাসী বিষ্ণুপদ সাহা।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এ্যাডভোকেট দীপঙ্কর সরকার ও হরিপদ ঘোষের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাজাহান মোল্লা, আওয়ামী লীগ নেতা মো. ঝিল্লুর রহমান, হাবিবুর রহমান হাবিব, শেখ আজাদ, মো. সাজ্জাদ হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক মানিক চন্দ্র মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দয়াময় বাড়ৈ প্রমুখ।
