সিরাজদীখানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আরিফুর রহমান,সিরাজদীখান প্রতিনিধি :  মুন্সীগঞ্জের সিরাজদীখানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি দিয়ে দিনের সূচনা হয়। সুর্য উঠার সাথে সাথে শহীদ বেদি এবং জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এরপর সকাল ৮ টা থেকে সিরাজদিখান উপজেলা প্রশাসনের আয়োজনে সিরাজদীখান উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শনিতে অংশ গ্রহন করে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাইদ শুভ্র, ওসি মোজাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মিজানুর রহমান ভূঁইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশন ফেরদৌস,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানি নাগ,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, সিরাজদীখান প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, রশুনিয়া ইউপির চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাইদ, মধ্যপাড়া ইউপির চেয়ারম্যান শেখ আব্দুল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও নানা শ্রেণি পেশার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *