সিরাজদিখান থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর বিএনপির সমাবেশে যোগদান

লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ঃ
মুন্সিগঞ্জ সিরাজদিখান ও শ্রীনগর থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় বিএনপির সমাবেশে যোগদান করেছে। সিরাজদিখান উপজেলা বিএনপির আহব্বায়ক শেখ মোঃ আব্দুল্লাহর নেতৃত্বে সকালে সিরাজদিখান বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় বিএনপির সমাবেশে যোগদানের উদ্দেশ্যে রওনা হয়।

এ সময় তার সাথে ছিলেন সিরাজদিখান বিএন‌পির সদস্য সচিব এম হায়দার আলী, শ্রীনগর উপজেলা বিএনপির আহব্বায়ক শহিদুল ইসলাম মৃধা, শ্রীনগর উপজেলা বিএনপি সদস্য সচিব হাফিজুল ইসলাম খান,মোতাহার হোসেন খান, মোয়াজ্জেম হোসেন বাবুল,রানা মাসুদুল হক সাগর,অহিদুল ইসলাম অহিদ,নূও মোহাম্মদ চেয়ারম্যান ,ছিদ্দিক মোল্লা, নজরুল ইসলাম চেযারম্যান,আব্দুল লতিবসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী। সিরাজদিখান উপজেলা বিএনপির আহব্বায়ক শেখ মোঃ আব্দুল্লাহ জানান, ঢাকায় বিএনপির সমাবেশ সফল করতে সিরাজদিখান-শ্রীনগর বিএনপি তাদের প্রস্তুতি সভায় ১০ হাজার নেতা কর্মী সমাবেশে যোগদান করবে বলে সিন্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক তারা বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে সমাবেশে যোগদান করেন।

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপির বহু নেতাকর্মীকে সরকার গুম করেছে। পঙ্গু হয়ে গেছে অনেকে। খুন করা হয়েছে কয়েকশ নেতাকর্মীকে। তবুও দেশের তরুণ সমাজ রুখে দাঁড়াচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠন করবে। দেশের মানুষ পরিবর্তন চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *