সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইর উপজেলার উত্তর জামশা বশির উদ্দিন ফাউন্ডেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আরিফুর রহমান এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তদন্ত ও গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে ওই বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের সভাপতি,অবসর প্রাপ্ত অতিরিক্ত সচিব মো.গোলাম মোস্তফা এর সভাপতিত্ব করেন।
কোঅপ্ট সদস্য বিদ্যালয় পরিচালনা কমিটির মো.কহিনুর রহমানের সঞ্চালনায় উপজেলার নির্বাহি অফিসার দিপন দেবনাথ ঘটনার সত্যতা পেয়ে বক্তব্যে বলেন,কোন ব্যক্তির কাছে একটি প্রতিষ্ঠান জিম্মি হতে পারে না। যেহেতু বেসরকারি প্রতিষ্ঠান তাই ম্যানেজিং কমিটির সভাপতি প্রধান শিক্ষককে শোকজ করতে পারে। পরবর্তী সন্তোসজনক জবাব পাওয়া না গেলে বরখাস্ত করতে পারবেন। এ সময় আরো বক্তব্য দেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান,নারায়নগঞ্জ হোসেন পুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল লতিফ,জামশা ইউপি চেয়ারম্যান গাজী কামরুজামান,সিনিয়র সহকারি শিক্ষক হাকিম আলী মোল্লা,সহকারি শিক্ষক সাইদুর রহমান। স্থানীয় গণ্যমান্যদের মধ্যে বক্তব্য দেন,মুনছের আলী,আব্দুস ছামাদ,সজীব আহাম্মেদ,শাহীনুর রহমান,খোরশেদ আলম,কোহিনুর ইসলাম,মহিদুর রহমান,গাজীউল হাসান,নোয়াব আলী ছাড়াও স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল কাদের,সাখাওয়াত হোসেন,মবজেল হোসেন,সুরুজ মিয়া,টিরআর শিক্ষক মবজেল হোসেন,ভোরের কাগজ উপজেলা প্রতিনিধি মাসুম বাদশাহ,ইনকিলাব উপজেলা সংবাদদাতা মো.রকিবুল হাসান বিশ্বাস প্রমুখ। এ তদন্ত অনুষ্ঠানে প্রায় শতাধিক স্থানীয় ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবক উপস্থিত ছিলেন।
