সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান প্রার্থী আওলাদ হোসেন মৃধার সাথে মুক্তি যোদ্ধাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে মধ্যপাড়া তার নিজ ইউনিয়ন পরিষদ সংলগ্ন মুক্তিযোদ্ধা ভবনে এ আয়োজন করা হয়।
মধ্যপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল সাত্তার মিয়ার সভাপতিত্বে এবং মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. শামীম হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব তরিকুল ইসলাম রতন, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দীন আহমেদ খায়ের মাঝি, মো. মনির হাওলাদার, মো. মোখলেছুর রহমান, গৌরঙ্গ মন্ডল, আ. হাই মোল্লা, মো. আবুল হোসেন,মো. কামাল পাশা কাল, মোহাম্মদ আলী, মো. সোহরাব শেখ, মো. আলী আহমেদ, মো. চান মিয়া শেখ, মো. লালু খান, মো. তারা মিয়া, মো. গোলাম মাওলা মাস্টার, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল করিম শেখ, সাবেক চেয়ারম্যান আবুল কালাম ঢালী প্রমুখ।
