সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখানে সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের আরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল কক্ষে আরমহল গ্রামের নারীদের সাথে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ভূঁইয়া,উপজেলা জনস্বাস্থ্যর উপ-সহকারী প্রকৌশলী মো.সাইদুল ইসলাম খান,উপজেলা তথ্যসেবা কর্মকর্তা যারিন তাসনিম, আরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজন ব্যানার্জী প্রমুখ
