সিরাজদিখানে ভাগ্নিকে ধর্ষণের পর শ্বাসরোধে  হত্যার অভিযোগে মামা আটক  

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:  মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি মদিনা পাড়া গ্রামে ১০ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে সৎ মামা  রাজা মিয়া(৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় ঘটনাস্থলে থেকে রাজা মিয়াকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ ।

শনিবার ১৬ মে বিকাল ৩ টার দিকে নিজ ঘরের খাটের ওপর নিহত কিশোরীর মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয় । বিকাল ৪ টায় ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ । এ সময় ঘটনার জড়িত সন্দেহে সৎ মামা রাজা মিয়াকে আটক করে পুলিশ ।

নিহত কিশোরী  ওই এলাকার কাতার প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে।  পরিবার সূত্রে জানা যায়, রাজা মিয়া  খুলনা জেলার মোড়লগঞ্জ থানার মৃত আকবর হাওলাদারের পুত্র ।  প্রায় ৬ বছর ধরে  রাজা মিয়া নিহত কিশোরীদের  পরিবারের সঙ্গে বসবাস করতেন।

সিরাজদিখান থানার উপ-পরিদর্শক মো.শাহ আলী ও বালুচর ইউনিয়নের ১,২,৩ নং ওয়র্ডের মহিলা সদস্য সালেহা বেগম জানান,‘নিহত কিশোরীকে ধর্ষনের পর হত্যার আলামত পাওয়া গেছে ।

ঘটনার পর এলাকায় জনতার  উত্তেজনা  শুরু করে ।  পুলিশ দ্রæতার সাথে সৎ মামা রাজা মিয়াকে আটক করে থানায় নিয়ে যায় ।

এ ঘটনায় পরিবারের সদস্যদের কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী দ্রæত রাজা মিয়ার শাস্তি চান ।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল হান্নান জানান, প্রাথমিকভাবে   ধারণা করা হচ্ছে ধর্ষনের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে । এ ঘটনায় সৎ মামা আটক আছে ।  মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ  সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *