শ্রমিক সংকটে দিশেহারা কৃষকের ধান কেটে দিলেন সাংসদ ফজলে হুদা বাবুল 

মোহাম্মদ আককাস আলী : শ্রমিক সংকটে দিশেহারা কৃষকের ধান কেটে দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক,সাংসদ ফজলে হুদা বাবুল। কৃষকদের দুঃখ কষ্টে সাড়া দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি।
শনিবার(২৬মে) তিনি চেরাগপুর ইউনিয়ন কৃষকদল আয়োজিত দিনব্যাপী বোরো ধান কাটা কর্মসূচিতে অংশ নিয়ে এক কৃষকের জমির ধান কেটে দেন। লুঙ্গি ও গেনজি পড়ে কোমড়ে গামছা বেঁধে একজন প্রকৃত কৃষকের মতই ধান কাটাতে শুরু করেন এই সাংসদ ফজলে হুদা বাবুল। তথ্য অনুসন্ধানে জানাযায়,এক বিঘা জমির ধান কাটতে ১০ হাজার থেকে ১২ হাজার টাকা মজুরী দিতে হচ্ছে। এত বেশি মজুরী দিয়ে ধান কাটা সম্ভব হচ্ছেনা অনেক কৃষকের। তিনি তাই মধ্যবিত্ত কৃষকদের কথা ভেবে কৃষকদলের নেতাদের নিয়ে ধান কাটা শুরু করলেন।
সাংসদ বলেন,কৃষকের বুকে সাহস যোগানো এবং পরিবারের সদস্যদের নিয়ে নিজের ধান নিজেই কাটার জন্য কৃষকদের উৎসাহিত করতেই তিনি মাঠে ধান কাটলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *