সিরাজদিখানে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আহত ৩

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :মুন্সীগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী বাস ও যাত্রীবাহী সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজির চালকসহ তিনজন।

শনিবার সকাল সাথে ৯টায় ঢাকা নবাবগঞ্জ সড়কের সিরাজদিখান উপজেলার চিত্রকট ইউনিয়নের খারশুর-তালতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শেখ আব্দুর রহমান(৫৮),শাহিন হোসেন (২৬)। নিহত দুজনের বাড়ি ঢাকা জেলার দোহার থানায় । এই ঘটনায় সিএনজির চালকসহ ৩ যাত্রী আহত হয়েছেন ।

সিরাজদিখান থানার শেখর নগর তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক মোঃ জসিম উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নবাবগঞ্জ গামী নবকলি পরিবহনের সাথে ঢাকা গামী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি দুই যাত্রী ঢাকা মিলফোর্ড হাসপাতালে নাহলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। আহত হয়েছেন সিএনজির চালকসহ তিনজন। আহতদের ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহত সবাই সিএনজিতে ছিলেন। বাস ও সিএনজি আটক আছে। নিহতদের লাশ শেখর নগর তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।
সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলাম সুমন (ওসি) বিষয়টি নিশ্চিত করে‌ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *