দোহারে অর্নিবাণ সংঘের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত

মো.কামাল হোসেনঃ ঢাকার দোহারের মাহমুদপুর ইউনিয়ন মাহমুদপুর অর্নিবাণ সংঘের উদ্যোগে এক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মৈনটঘাট এলাকায় এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বী করেন বিবাহিত দল বনাম অবিবাহিত দল। ৬০ মিনিটের খেলায় উভয় দল একটি করে গোল করেন। খেলা গড়ায় টাইব্রেকারে, টাইব্রেকারে অবিবাহিত দল জয় লাভ করে।বি জয়ী দলকে প্রজেক্টর পুরুস্কার দেওয়া হয়।

পরাজিত দলকে দেওয়া হয় ট্রফি। খেলায় ম্যন অফ দ্যা ম্যাচ নির্বাচিত হোন বিজয়ী দলের গোল রক্ষক সিয়াম। অর্নিবাণ সংঘের সভাপতি বাশার মুন্সির সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর ঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা। আরো উপস্থিত ছিলেন চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম, সাংবাদিক আজহারুল হক, সালাউদ্দিন রশিদ , আরিফ মৃধা, মো.লিয়াকত হোসাইন, শেখ রিপন মাহমুদ প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *