সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিংগাইর উপজেলা শাখার মাধ্যমে সিংগাইর পৌরসভা অন্তরগত ১০টি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান হয়েছে।রোববার (১০ অক্টোবর) বিকাল ৩টার দিকে পৌরসভা কার্যালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিংগাইর শাখার সভাপতি শান্তি লাল মন্ডল এর সার্বিক তত্ত্বাবধানে সিংগাইর পৌর মেয়র আবু নাঈম মো. বাশারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন-মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ। সভা শেষে বিশিষ্ট ব্যবসায়ি সিংগাইরের কৃতি সন্তান অনিরুদ্ধ কুমার রায়ের আর্থিক সহায়তা প্রত্যেক মন্দিরের সভাপতির হাতে তুলে দেন পৌর মেয়র। পরিশেষে সবার সু-স্বাস্থ্য মঙ্গল কামনা ও সার্বিকসহযোগীতার আশ্বাস দিয়ে পৌর মেয়র সভার সমাপ্তি দেন।
Related