দোহারে মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করায় আটক-৩

নিজস্ব প্রতিনিধি : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ঢাকার দোহারে পদ্মা নদী থেকে ৩ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। সোমবার সকালে উপজেলা কুতুবপুর নৌপুলিশ পদ্মা নদীর বিভিন্নস্থানে এ অভিযান চালায়। পরে জব্দকৃত প্রায় ৯০ হাজার মিটার কারেন্ট জাল মৈনটঘাটে পুঁড়িয়ে ফেলা হয়। এছাড়া জব্দকৃত মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কুতুবপুর নৌ পুলিশের ইনচার্জ মোঃ ছামছুল আলমসহ নৌ-পুলিশের একটি দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *